নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, প্রশ্নবিদ্ধ পুলিশের ভুমিকা (ভিডিও)

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৩, ৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:২৫, ৫ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নারায়ণগঞ্জ:৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের সহযোগীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে চিটাগাংরোড টু ডেমরা সড়কের গলাকাটা অংশ এলাকার সিদ্ধিরগঞ্জের শেষ সীমন্তে এ মিছিল করা হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে এটি সিদ্ধিরগঞ্জে নয় অন্য কোথাও হয়েছে। পুলিশের এরূপ মন্তব্যে এলাবাসীর মধ্যে পুলিশের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০জনের এক গ্রুপকে আওয়ামী লীগ,শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাস্থ শিমরাইলের দিকে এগোতে দেখা গেছে।

মিছিলে তারা মুজিব তোমার স্বরণে ভয় করিনা মরণে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে,শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দেন। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন ও সেচ্ছাসেবক লীগের জহিরুল ইসলাম।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ মিছিল সিদ্ধিরগঞ্জ অংশে হয়নি। আমি খোঁজ নিয়ে দেখেছি মিছিল আমাদের থানা এরিয়ায় হয়নি। আমাদের এখানে মিছিল করার কোনো সুযোগ নেই,কারণ আমরা সর্বক্ষণ তাৎপরতার সঙ্গে কাজ করছি। মিছিল করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।

 

আরও পড়ুন