শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৭, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৪৩, ১৪ জানুয়ারি ২০২৬
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটের রাজনীতি ক্রমেই জমে উঠছে। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও এলাকায় নিয়মিত উপস্থিতির কারণে নজরুল ইসলাম আজাদ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
এদিকে, একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙুর নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও ভোটের রাজনীতিতে তারা বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের তুলনায় পিছিয়ে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ-২ আসনে বর্তমান পরিস্থিতিতে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।