সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্বাধীন সাংবাদিকতা এবং সমাজের নানা অসংগতি তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অতিথিরা।