নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৪৫, ১৯ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার বিসর্জন নির্বিঘ্ন করতে দশমীঘাট পরিদর্শনে সাখাওয়াত

‎শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর ৫ নম্বর টার্মিনাল ঘাট তথা দশমীঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। 

‎‎আগামী ২১ অক্টোবর বিসর্জন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে পরিচ্ছন্নতা, জননিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎‎সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঘাটটি পরিদর্শন করেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

‎‎পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

‎‎পরিদর্শনকালে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

‎‎আগামী ২১ অক্টোবর বিসর্জন কার্যক্রম চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পূজারীরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও সুষ্ঠুভাবে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন