শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৫৭, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সামাউন ইসলাম স্বর্ণার পিতা শফি উল্লাহ ( ৭৩ ) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
এক শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।
উল্লেখ্য : সোমবার( ২০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সামাউন ইসলাম স্বর্ণার পিতা শফি উল্লাহ শহরের দেওভোগ আখড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।