নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:০৫, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:১২, ১৬ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জবাসীকে সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। 
‎
‎এক শুভেচ্ছা বার্তায় সাদেকুর রহমান বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। 
‎
‎ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
‎

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন