নারায়ণগঞ্জে নজরুল -এর অভিযান কবিতার শতবর্ষ, কবির ১২৭ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবির এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ বাঁশরী এর উদ্যোগে নজরুল পদক প্রদান,পুরস্কার বিতরণী, আবৃত্তি ও নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।