শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৫, ২০ জুন ২০২৬
সোনারগাঁয়ে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। শনিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সোনারগাঁও থানায় দায়ের করা এবটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।