নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

এনসিপির শামীমকে বিভিন্ন মহলের অভিনন্দন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২০, ১৮ অক্টোবর ২০২৬

এনসিপির শামীমকে বিভিন্ন মহলের অভিনন্দন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা আহ্বায়ক কমিটিতে শামীম আহমেদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নবগঠিত এই কমিটিতে তাঁর দায়িত্বপ্রাপ্তি বন্দর থানায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।

গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনুমোদনে আগামী তিন মাসের জন্য বন্দর থানা এনসিপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে রেদওয়ান আহমেদ শুভ আহ্বায়ক এবং মিনহাজ ভূঁইয়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। শামীম আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করায় রাজনৈতিক সচেতন মহল মনে করছে—সংগঠনকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা জোরদারে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবিদা সুলতানা। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদ মীর, আশিকুর রহমান বিদ্যুৎ ও বিধান আলভী।

সদস্য সচিব মিনহাজ ভূঁইয়ার পাশাপাশি সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীন প্রধান, শাহাদাত হোসেন, মো. অনিক, কাজী মাসুদ ও মো. নাজমুল।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিয়াদ হোসেন এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান ও ইসমাইল হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আজমেরী ইসলাম, আবেদুর হোসেন, নুর বাবু, সানিয়া আক্তার প্রিয়া ও মমিনুল হক সানি।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. মাহমুদ, মো. তানভীর ইসলাম, মো. আশিক, মো. তামজিদ, মো. রিফাত আহমেদ, মো. সিহাব শিকদার, মো. রিফাত পাটোয়ারী, মো. হৃদয় ইসলাম, মো. নাজমুল, মো. মোবারকুল, মো. জসিম ও মো. মোস্তাফিজ।

বিভিন্ন মহল থেকে অভিনন্দন বার্তা প্রাপ্তিতে শামীম আহমেদসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, জনসম্পৃক্ত রাজনীতি প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারে নতুন এই কমিটি সম্মিলিতভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীরা।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন