শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৪, ১৮ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়ায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং মাসদাইর ও আমলাপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।
সকল ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে উঠুক আনন্দময় ও সর্বজনীন। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
শঙ্খধ্বনি প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।