শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৬, ২৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার ৮৯তম সাহিত্য আড্ডায় ‘লোকজ সংস্কৃতিতে শোষণ ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা বর্ষবরণ উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাকির হোসেন। প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সভাপতি এডভোকেট বিলকিস ঝর্ণা, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক দীপঙ্কর দে, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, দুলাল সাহা, কবি রঘু অভিজিৎ রায়, নারী নেত্রী সাহানারা বেগম, শোভা সাহা, নির্মল সাহা, শুক্কুর মাহমুদ জুয়েল, জ্যোতির্ময় দাস, কবি মিথুন খান প্রমুখ।
আলোচনা সভায় স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি পিংকি আক্তার, কবি রওশন আরা, কবি জয়নুল আবেদীন জয়, কবি মিথুন খান, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি ফাল্গুনী দাস প্রমুখ। সংগীত পরিবেশন করেন শুক্কুর মাহমুদ জুয়েল।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, লোকজ সংস্কৃতির ওপর নানামুখী আক্রমণ আসছে। আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে এনে প্রগতিশীল সংস্কৃতির ওপর হামলা ও আক্রমণ করা হচ্ছে। বাউল গান, পালা গান, নাটক ও লালন আখড়ায় হামলা অব্যাহত আছে। শত শত মাজার ভাঙ্গা হয়েছে।
মাজারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকে। সংস্কৃতির ওপর হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে দেশের সকল সংস্কৃতি কর্মীদের আজ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। নেতৃবৃন্দ লোকজ সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।