নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৪, ৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৪৫, ৪ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে টিএফ ফ্যাশন নামের একটি পোশাক কারখানার ভেতর থেকে মো. জসীম উদ্দীন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসীম কুমিল্লার মুরাদনগরের মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর গড়িয়ে গেলেও জসীম গেট না খোলায় শ্রমিকদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মশারির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন