নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ফতুল্লায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, উদ্ধার ২.৫ শতাংশ খাল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৫, ৮ এপ্রিল ২০২৬

ফতুল্লায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, উদ্ধার ২.৫ শতাংশ খাল

সরকারি খাল দখলমুক্ত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খাস নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে দখল করে নির্মিত একটি দেয়াল অপসারণ করা হয়। অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

অভিযান সূত্রে জানা যায়, এক ব্যক্তি সরকারি খালের জায়গা দখল করে স্থায়ীভাবে দেয়াল নির্মাণ করেছিলেন। বিষয়টি চিহ্নিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে সরকারি সার্ভেয়ার দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয় এবং দখলকৃত অংশে লাল পতাকা টাঙানো হয়। পরে সেখানে নির্মিত অবৈধ দেয়ালটি ভেঙে ফেলা হয়। অভিযানের মাধ্যমে প্রায় ২ দশমিক ৫ শতাংশ খাল উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো দখলদারকে ছাড় দেওয়া হবে না।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন