শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৯, ৭ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের বাগমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রঙ্গণে এ মিলাদ,দোয়া ও খাবার বিতরণ করা হয়।
৩নং ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক আল-আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী শাকিলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সাবেক অর্থ-সম্পাদক আব্দুল আজিজ, রেহেনা ইসলাম হেনা, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুজন মিয়া, মনোয়ার হোসেন মনা, ইমরান হোসেন, মোক্তার হোসেন, সাইফুল ইসলাম, রবিন ভূইয়া, আমজাদ হোসেন, আলমগীর হোসেনসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্য আকবর হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।