নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:০৩, ৯ জুন ২০২৬ | আপডেট: ২১:৪৭, ৯ জুন ২০২৬

রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ । 

মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরপা এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্য সরকারি  খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর গড়ে তুলে প্রভাবশালীরা। অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীরসহ বখালের ভেতরে বা খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে  উচ্ছেদ করা হয়। 

এ সময় স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এবং উচ্ছেদ অভিযানের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন,  রূপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম। 

অভিযানে উপস্থিত ছিলেন,  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে  এ ধরনের  সরকারি খাল উদ্ধার  অভিযান চলমান থাকবে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন