নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের ২ নেতা গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৪, ৭ আগস্ট ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের ২ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- নাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং ৬ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।

শুক্রবার (৭ আগষ্ট) বিষয়টি নিশ্চত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। এরআগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদেরকে বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয। 

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. তারেক সুমন সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে অভিযান চালিয়ে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর বটতলা এলাকার বাসিন্দা।

অপরদিকে, এসআই (নিঃ) মো. নাজমুল ইসলাম ও এসআই (নিঃ) মো. সালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করেন। তিনি ওই এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন