নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

বন্দর কুঁড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দর কুঁড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুঁড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ(২য় পর্ব) শীর্ষক প্রকল্প আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বস্তবায়ন করছে।

মঙ্গলবার( ১৫ সেপ্টম্বর) দুপুরে বন্দর উপজেলার কুঁড়িগ্রাম ইউনিয়নে ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের ভূমি সেবা কার্যক্রম শুরু করা হয়।

এসময় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো রায়হান কবির , বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর উপজেলা(এলজিইডি) প্রকৌশলী এসএম সামিন ইশরাক, বন্দর ভূমি অফিসের নায়েব আতাউর রহমান 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ফলক উন্মোচন করেন এবং একটি বৃক্ষ রোপন করেন। এর প্রতিষ্ঠানের সককে ভূমি সেবা মান উন্নয়ণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন