নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০২, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৩, ১৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের সহযোগিতায় অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। একই সাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি দূর্যোগ সহনীয় দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন দূর্যোগ মোকাবেলায় শুধু সরকারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না এবিষয়ে সকলকে সচেতন হতে হবে। এই সচেতনতার মাধ্যমে দুর্যোগ মোকাবেলা কিছুটা হলে ও রোধ করা সম্ভব হবে।

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

এ ধরনের মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তব ধারণা তৈরি হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন