শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৫, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৫, ১৪ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জের আলোচিত ডাকাত সর্দার সাহেব আলীকে হত্যাকান্ডের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা রুজু হয়েছে। একই মামলায় ২-৩ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিহতের কল্পনা বেগম (৩৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন: কুমিল্লা জেলার দাউদকান্দির বিল্লাল হোসেনের ছেলে মো.রনি (৩২), ফরিদপুর জেলার মধুখালি থানার মোখলেসুর রহমান প্রকাশ সাইদীর ছেলে আসলাম (৩৮), সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনিস্থ মাস্টার বাড়ির সাহাবুদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (২৮), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে নূর নবী (২৫) এবং শাহাবুল হোসেনের ছেলে সাজ্জাদ (৩৭)।
এদিকে উক্ত হত্যাকান্ডের তিন নম্বর আসামি সাব্বির আহমেদ (২৮) কে তার নিজ এলাকা হতে স্পেশাল রেসপন্স ব্যাটালিন (এসআরবি)-১১ গ্রেপ্তার করেছেন।
ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, উক্ত হত্যাকান্ডের ঘটনায় সাব্বির নামের আসামিকে এসআরবি গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত,১২ অক্টোবর সন্ধ্যায় (নাসিক) ৪নং ওয়ার্ডের বউবাজার এলাকায় সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাতো দুর্র্ধষ ডাকাত সর্দার সাহেব আলীকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারই দুই সহযোগী মো.রনি হোসেন ও মো.আসলাম হোসেন গুলি করে হত্যা করেছেন।
ঘটনার পর হতে ঘাতকরা পলাতক রয়েছে। এদিকে থানা পুলিশের তথ্যমতে, নিহত ডাকাতের নামে ২০ মামলা রয়েছে।