শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২২, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৮, ১৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিদ্ধিরগঞ্জের পাঁচটি ওয়ার্ডে ছয়টি সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব সড়কের সংস্কারকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়ার মাধ্যমে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সংস্কারকাজের উদ্বোধনকালে প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি সড়ক সংস্কারে গুণগত মান বজায় রাখা এবং সঠিক মানের নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি সংশ্লিষ্টদের কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন, যাতে নগরবাসী উন্নয়নকাজের সুফল পেতে পারেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ওয়ার্ডের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।