নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ

সোনারগাঁয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫৬, ১৫ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ

সোনারগাঁ উপজেলার ১০৬ নম্বর হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ সাহিদা আকতার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সোনারগাঁ শাখার সভাপতি আবদুর রহিমসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ ও পরিবেশবান্ধব করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা সম্ভব। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সোনারগাঁ শাখার সভাপতি আবদুর রহিম বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলারও অন্যতম কেন্দ্র। বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এসব গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে একদিকে যেমন বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হবে, অন্যদিকে শিক্ষার্থীরাও বৃক্ষরোপণে উৎসাহিত হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন