নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৮

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ১৫ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৮

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধারাবাহিক এই বিশেষ অভিযানে হত্যা মামলার একজন, ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, সামারি ট্রায়ালের চার অভিযুক্ত এবং জিআর ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলেন- হত্যা মামলায় সাব্বির আহাম্মেদ (৩৩), মাদক মামলা আনোয়ার হোসেন (৩৬), মো. ছোয়াদ (২০), সামারি ট্রায়ালের অভিযুক্ত সেলুন রাজা, কলোনী, মো. সাইফুল ইসলাম তুহিন (৪০), শুভ (২৪), মো. জাহিদ (২০), জিআর ওয়ারেন্টভুক্ত সামির (২২),

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন