নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ফতুল্লায় প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, টাকা দাবি : গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩০, ১৬ অক্টোবর ২০২৬

ফতুল্লায় প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, টাকা দাবি : গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় রবিউল ইসলাম (২৪) নামের এক যুবক ফেসবুকে এক তরুণীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে ফাঁদ পেতে ওই তরুণীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ।

এরপর তার কাছে থাকা তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও লাখ লাখ টাকা দাবি করেন।

বিষয়টি তরুণী পরিবারের সদস্যদের জানালে তারা আইনের আশ্রয় নেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর পরিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে।

পুলিশ এর সূত্র ধরে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বিউল ওই এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরের দিকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন