নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

বন্দরে টমটম গাড়ী চুরি ঘটনায় বাকপ্রতিবন্ধী চোর ইমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ 

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৮, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৯, ১৭ অক্টোবর ২০২৬

বন্দরে টমটম গাড়ী চুরি ঘটনায় বাকপ্রতিবন্ধী চোর ইমরানের বিরুদ্ধে থানায় অভিযোগ 

বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় চুরি ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার  ( ১৫ অক্টোবর)  দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকা থেকে এক দিনমজুরের  টমটম গাড়ী চুরি করে নিয়ে যায় চোরের দল ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ দিনমজুর মঞ্জুর আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর)   সন্ধ্যা ৭টায়  বাকপ্রতিবন্ধী চোর ইমরানসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে  আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মদনগঞ্জ ফাঁড়ী সহকারী উপ পরিদর্শক মোঃ দুলাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার মৃত হাবিব উল্লাহ মিয়ার ছেলে মঞ্জুর আলম দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ৫টন ধারনক্ষমতা সম্পর্ন একটি টমটম গাড়ি ক্রয় করে নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছি।
প্রতিদিনের ন্যায় দিনমজুর টমটম চালক মঞ্জুর আলম গত বুধবার (১৪ অক্টোবর)  রাত ৮টায় কাজ শেষ করে ভূক্তভোগী টমটম চালক  তার ভাড়াটিয়া  বসতবাড়ির সামনে উক্ত টমটম গাড়িটি তালাবন্ধ রাখে বাড়ীতে ঘুমাতে যায়। ওই সুযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বন্দর উপজেলা সংলগ্ন বালিয়াগাও এলাকার বাকপ্রতিবন্দী চোর ইমরান কৌশলে টমটম গাড়ী তালা ভেঙ্গ উল্লেখিত গাড়ীটি চুরি করে অজানার উদ্দেশ্য পালিয়ে যায়।

জীবিকা  নির্বাহের একমাত্র বাহনটি হারিয়ে উল্লেখিত দিনমজুর ও তার পরিবার চরম মানবেতর জীবনযাপন করেছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি চোরাইকৃত টমটম গাড়ীটি সন্ধান পেলে নিম্ন লিখিত ০১৯৮৮০১৪৪৩০ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে ক্ষতিগ্রস্থ দিনমজুর মঞ্জুর আলম। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন