শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৪, ১৭ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের একটি অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) আরডিআরএস বাংলাদেশের ৩০৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার বারদী এলাকায় প্রতিষ্ঠানটির ৩০৯ তম শাখার আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশের ঢাকা ও সিলেট বিভাগের ব্যবস্থাপক আব্দুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, আব্দুর রহমান বীন আলী, তুষার কান্তি অধিকারী শাখা ব্যবস্থাপক সজিব দেব প্রমূখ।
আরডিআরএস বাংলাদেশের ঢাকা ও সিলেট বিভাগের ব্যবস্থাপক আব্দুল হক জানান, আরডিআরএস বাংলাদেশ খ্ইু স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের এনজিওদের মধ্যে আরপিআরএস তিন নম্বরে অবস্থান করছে।
আরডিআর এস বাংলাদেশ শুধু মাইক্রোফাইন্যান্স এর কাজ করে না শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজ করে থাকে এছাড়া ৫৪টি উন্নয়নমূলক কাজ করে থাকে। এটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিটি শাখা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।