নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

১০নং ওয়ার্ডের ৬ পূজামণ্ডপে কাউন্সিলর প্রার্থী আরমানের অনুদান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২০, ১৭ অক্টোবর ২০২৬

১০নং ওয়ার্ডের ৬ পূজামণ্ডপে কাউন্সিলর প্রার্থী আরমানের অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ছয়টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন কাউন্সিলর প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেন। ‎শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

‎এ সময় হাজারীবাগ পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ পূজামণ্ডপ ও চিত্তরঞ্জন হরিসভা মন্দিরসহ ছয়টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। ‎পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, এমপি আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ ও সাজ্জাদ হোসেন কমল।

‎‎এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সদস্য আরমান হোসেন ও সাইফুল ইসলাম আপন, জেলা যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, যুবদল নেতা আরাফাত রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন