নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৫৮, ১৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার।
 
শনিবার তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। সোনারগাঁ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৮টি মন্দিরে এ বছর শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এর কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি সম্পাদকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন