নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০০, ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

রূপগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায়  রূপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে মুড়াপাড়াস্থ একতারা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ মতবিনিময় সভা

জামায়াতের রূপগঞ্জ থানা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়ার সঞ্চালনায় ও পশ্চিম সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।

 প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ চায়, যেখানে কোনো প্রকার অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না।

আমরা এমন একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষ তার যথাযথ অধিকার ফিরে পাবে। কারণ ইসলাম সবসময় মানুষের অধিকার এবং ইনসাফের কথা বলে। ইসলামের মূল ভিত্তি হলো একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা, আর জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী যুব বিভাগের সভাপতি এডভোকেট ইসরাফিল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন সভাপতি মহিউদ্দিন,মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন