নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে শহীদ শাওন প্রধানকে স্মরণ করছি : সাদেক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৭, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে শহীদ শাওন প্রধানকে স্মরণ করছি : সাদেক

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে শহীদ যুবদল নেতা শাওন প্রধানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের ডিআইটিস্থ বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎সাদেকুর রহমান সাদেক বলেন, “২০২২ সালের পহেলা সেপ্টেম্বর শহরের ২ নম্বর রেলগেটের সামনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।”

‎‎তিনি বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে আমি শহীদ শাওন প্রধানকে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

‎এ সময় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য ও স্লোগানেরও কঠোর সমালোচনা করেন ।

‎‎তিনি বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী লংমার্চ কর্মসূচিতে চট্টগ্রাম যাওয়ার পথে নারায়ণগঞ্জের লিংক রোডের মাথায় একটি গাড়ির ওপর দাঁড়িয়ে ‘যুবদল গেলি কই’ স্লোগান দিয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ করা উচিত এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংযম বজায় রাখা প্রয়োজন।

‎‎সাদেকুর রহমান সাদেক আরও বলেন, “ভবিষ্যতে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য বা দুঃসাহস বরদাশত করা হবে না।”

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন