নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

না’গঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে : মন্ত্রী ড. মঈন খান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৫, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৭, ১৭ অক্টোবর ২০২৬

না’গঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে : মন্ত্রী ড. মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত।

এখানে সকল ধর্মের লোক একসাথে ধর্মীয় উৎসব পালন করেন। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন। এ সময় মন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও তিনি বলেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।  যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এ শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। তাই আমরা সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহব্বান বাস্তবায়ন করবো এবং একটি সুন্দর দেশ গড়ার লক্ষে কাজ করে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, পূজা উদযাপন কমিটির প্রবীর কুমার সাহা, শিপন সরকার, মাহফুজুর রহমান খান, প্রেস সচিব আবুল কাউসার আশাসহ হিন্দু ধর্মাম্বলবী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন