নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু, শুভেচ্ছা বিনিময়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৩, ১৮ অক্টোবর ২০২৬

শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু, শুভেচ্ছা বিনিময়

‎শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  ‎‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

‎‎রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের নগর খানপুর সিদ্ধি গোপাল আখড়া পূজামণ্ডপ, চাষাড়া রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ, হরিদাপাড়া পূজামণ্ডপ, চাষাড়া গোপাল জিউর বিগ্রহ মন্দির পূজামণ্ডপ, গলাচিপা রাম কানাই আখড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজামণ্ডপ, নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামণ্ডপ এবং শীতলক্ষ্যা পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।

‎‎পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য এড. আবুল কালাম, এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবু আল ইউসুফ খান টিপুসহ বিএনপি নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

‎‎এ সময় বিএনপি নেতারা প্রতিটি পূজামণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজা বিভা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন এবং নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন