শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৮, ৫ জুলাই ২০২৬
সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। রবিবার (৫ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ মিতালী মার্কেট এলাকায় মালিক সমিতির বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্দ ব্যবসায়ীরা। এসময় বিক্ষুব্দ ব্যবসায়ীরা এক দিনের মধ্যে মার্কেটের বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে মালিক সমিতিকে আল্টিমেটাম দিয়ে গনবিক্ষোভের হুশিয়ারী দিয়েছেন।
মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মার্কেট অভ্যন্তর থেকে শুরু হয়ে মার্কেট এলাকা ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে সাইনবোর্ড স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়। এতে মার্কেটের শত শত ব্যবসায়ী অংশগ্রহণ করে মার্কেট মালিক সমিতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা তার বক্তব্যে বলেন, গত মাসের ২৮ তারিখ সকাল ১১টা থেকে মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন রয়েছে। গত এক সপ্তাহ যাবৎ মার্কেটে বিদ্যুৎ না থাকার কারণে কয়েক হাজার ব্যবসায়ী চরম হুমকির মুখে পরেছেন। এতে করে আমরা কয়েক কোটি টাকা লোকসানের মুখে পরেছি।
মিতালী মার্কেট মালিক সমিতি আমাদের থেকে বিদ্যুতের বিল আদায় করলেও তারা সময়মত ডিপিডিসিকে বিল পরিশোধ না করায় আমরা ব্যবসায়ীরা বিপাকে পরেছি। আমরা জানতে পেরেছি মিতালী মার্কেট মালিক সমিতির কাছ থেকে ডিপিডিসির ৬৩ লাখ টাকা বকেয়া বিল পাওনা রয়েছে। মালিক সমিতি মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে বিল উত্তোলন করে ডিপিডিসিকে বিল পরিশোধ না করে আত্মসাৎ করায় বিপুল পরিমান অর্থ বকেয়া রয়ে যায়।
এ পর্যন্ত কয়েক দফা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ডিপিডিসি। বার বার আমরা ব্যবসায়ীরা আন্দোলন করে আসছি এ সমস্যা সমাধান করার লক্ষ্যে কিন্তু মালিক সমিতি বকেয়া বিল পরিশোধ না করে গড়িমসি করতে থাকে। আমরা ব্যবসায়ীরা নিরুপায় হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত করেছি। মালিক পক্ষ্য বহিরাগত সন্ত্রাসী এনে মার্কেটের ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছে।
মালিক পক্ষ যদি এক দিনের মধ্যে এ সমস্যা সমাধান না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হব। কারণ এক সপ্তাহ ধরে মার্কেটে বিদ্যুৎ না থাকার কারণে হাজার হাজার ব্যবসায়ী কোটি কোটি টাকা লোকসানের মুখে পরেছে। আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মো: হারুন, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর বকুল, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান, কোষাধ্যক্ষ আ: রহিম সাজুসহ প্রমূখ।