নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

প্রিপেইড মিটার বর্তমান সরকারের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র : টিপু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১০, ৩ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার বর্তমান সরকারের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র : টিপু

বর্তমানে প্রিপেইড মিটারের প্রকল্প এই সরকারের বিরুদ্ধে একটি বিরাট ষড়যন্ত্র বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। গতকাল সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসির কার্যালয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যুবলীগের নেতা এখনও এই প্রকল্পের ঠিাকাদারের কাজ করছে। যা খুবই দুঃখজনক। কেউই প্রধানমন্ত্রী কিংবা বিদ্যুৎ মন্ত্রীকে সঠিক তথ্যগুলো দিচ্ছেন না। মাঠ পর্যায়ের জনগণের কথা তাদের কাছে পৌঁছাচ্ছেন না। আমি চাইনা নারায়ণগঞ্জ থেকে এই বিষয়টি নিয়ে কোন আনন্দ শুরু করে তা জাতীয় পর্যায়ে সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে। 

মহানগর বিএনপির  এই নেতা বলেন, বেশ কিছুদিন যাবতই নারায়ণগঞ্জের সাধারণ জনগণকে নিয়ে নারায়ণগঞ্জের দুটি সংগঠনের নেতৃবৃন্দ ডিপিডিসির প্রিপেইড মিটারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। যে কারণে আজকে ডিপিডিসির পক্ষ থেকে তাদেরকে এখানে ডাকানো হয়েছে এবং আমাকেও ডিপিডিসির পক্ষ থেকে এখানে আসতে অনুরোধ করা হয়েছে।

আমি এখানে এসে দেখতে পেলাম তাদের দাবিগুলো ছিল সম্পূর্ণ জনগণের পক্ষে। আমি জনগণের পক্ষ নিয়েই আমার রাজনৈতিক দলের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যেহেতু এ দেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাবেন। আপনার নির্দেশ মতোই আমি আজ জনগণের পাশে দাঁড়িয়েছি। 

আবু আল ইউসুফ খান টিপু বলেন, ডিপিডিসি কর্তৃপক্ষ আজকের এই আলোচনায় জনগণকে প্রিপেইড মিটারের পক্ষে যুক্তি দিয়ে বুঝাতে সক্ষম হননি। আমি চাই আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বিদ্যুৎ মন্ত্রী আমাদের একদিন অন্তত এক ঘন্টার জন্য হলেও সময় দিবেন। নারায়ণগঞ্জবাসীর কথা শুনে তারা যদি মনে করেন বিষয়টি যৌক্তিক তাহলে তারা অবশ্যই বিষয়টি মেনে নিবেন। 

তিনি বলেন, পিপিডিসির কর্তৃপক্ষকে অনুরোধ করবো, যে পর্যন্ত প্রধানমন্ত্রী কিংবা বিদ্যুৎ মন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ না হয় সে পর্যন্ত নারায়ণগঞ্জে কোন প্রকার প্রিপেইড মিটার ব্যবহার করা যাবে না।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন