নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শায়রুল কবীর খান এর বোনের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৩, ১৯ আগস্ট ২০২৬

শায়রুল কবীর খান এর বোনের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এর ছোট বোন শিউলী খানম ব্রেইন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিউলী খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, "প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন।

মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেস্ত নসীব করেন।"

আনিসুল ইসলাম সানির শোকবার্তায় শিউলী খানম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন