নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকাল, শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৮, ১০ অক্টোবর ২০২৬

এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকাল, শোক

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)-এর বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মা ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাজা শনিবার (১০ অক্টোবর) বাদ আছর যশোরে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)বাংলাদেশ শাখার সভাপতি মোঃ জুবায়ের ও সাধারণ সম্পাদক এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। 

এক শোকবার্তায় এনপিজেএ’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ  বলেন, মীর দিনার হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শোকবার্তায় মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করা হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন