নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ঘারমোড়ার আলী আজগর মাষ্টার পরপারে

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৩৫, ১৫ অক্টোবর ২০২৬

ঘারমোড়ার আলী আজগর মাষ্টার পরপারে

বন্দর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাবেক নেতা মোঃ আলী আজগর মাষ্টার (৭২) আর নেই। ১৪ অক্টোবর বুধবার দিবাগত রাত ৮টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বন্দর উপজেলা শিক্ষক সমিতির মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৫ অক্টোবর বৃগস্পতিবার সকাল ৮টায় ঘারমোড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন বিশিষ্ট সমাজ সেবক জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাষ্টার, অবরসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, নূরুন্নবী ওসমানী, এ্যাডভোকেট মতিউর রহমান মতিন, মোক্তার উদ্দিন মুক্তু,

বিএনপি নেতা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবক জসিমউদ্দিন মাতবর, মরহুমের ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ মিনহাজউদ্দিন, শিক্ষানুরাগী মোঃ বশির খান, শিক্ষক নেতা সেলিম রেজা, নূর জাহিদ বাদল, আব্দুর রব লাবু,

খোরশেদ আলম, মিজানুর রহমান, বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি রানা মাসুমসহ এলাকার সর্বস্তরের মুসল্লীবৃন্দ।

জীবদ্দশায় মরহুম আলী আজগর মাষ্টার ঘারমোড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, ঘারমোড়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালণ করেছেন।
 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন