নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

হকার পুনর্বাসনের দাবিতে শহরে আবারও বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৫, ৩ মে ২০২৬

হকার পুনর্বাসনের দাবিতে শহরে আবারও বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ শহরের হকারদের পূর্ণবাসনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানগর জাতীয়তাবাদী হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে শনিবার (৩ মে) বিকালে চাষাড়ার শহীদ মিনার থেকে হকারদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শত শত হকাররা মিছিলে অংশগ্রহণ করেন এবং পূর্ণবাসনের দাবিতে আন্দোলনের ডাক দেন। এর আগে শতশত হকাররা শহীদ মিনারে সামনে এসে জড়ো হয়।

এ সময় হকার নেতৃবৃন্দরা বলেন, আমাদের পূর্ণবাসন না করেই যেভাবে উচ্ছেদ করা হয়েছে আমরা তা মানি না। আমাদের আগে পূর্ণবাসন করতে হবে তারপর উচ্ছেদ করতে হবে। আমাদের ব্যবসা বন্ধ হওয়ার আমরা মানবতার জীবনযাপন করছি। 

আমরা বিভিন্ন সমিতি এনজিও থেকে লোনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ করে সিটি কর্পোরেশন সিদ্ধান্তে আমাদের পথে বসা ছাড়া কোন উপায় না।

এ সময় তারা বলেন, আমাদের পূর্ণবাসন না হওয়া পর্যন্ত বিকাল পাঁচটা থেকে হকার বসার ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট স্থানে হকার পূর্ণবাসন করতে হবে। এ সময় তারা হকার উচ্ছেদের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলে হকার ঐক্য পরিষদ, জেলা ও মহানগরের হকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন