শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৮, ৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, প্রিপেইড মিটারের এই প্রকল্পটি শেখ হাসিনা সরকারের আমলের। এই মিটারগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে এবং এই প্রকল্পের সাথে এই ফ্যাসিস্টরা যুক্ত আছে।
সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসির কার্যালয়ে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের যে ধারণা সৃষ্টি হয়েছে তাতে আমরা বিশ্বাস করি যে তিনি নারায়ণগঞ্জবাসীর এই মানবিক দাবি মেনে নিবেন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক এই সভাপতি বলেন, আমরা এই বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের একজন এমপির সাথে কথা বলেছি এবং আজকেও আমরা আরো একজন এমপির সাথে কথা বলবো। ধারাবাহিকভাবে আমরা নারায়ণগঞ্জের অন্যান্য এমপির কাছেও আমাদের এই বিষয়টি তুলে ধরবো।
তিনি বলেন, প্রিপেইড মিটার বন্দর দাবিতে করা কর্মসূচি এখন ধারাবাহিক হয়ে দাঁড়িয়েছে। আজকে এখানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু আল ইউসুফ খান টিপু এখানে ডিপিডিসির আমন্ত্রিত অতিথি হয়েও তিনি আমাদের সাধারণ জনগণের বুঝতে পেরেছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আমরা সমগ্র নারায়ণগঞ্জবাসি একটি বিষয়ে একমত হয়েছি যে, আমরা এখানে কোন প্রিপেইড মিটার চাই না।
প্রি-পেইড মিটারের জটিলতা সম্পর্কে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি কুতুব উদ্দিন আহম্মদ, হাজী রমজান উল রশিদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সহ-সম্পাদক পপি রানী সরকার, জাহাঙ্গীর আলম জাগু, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর করিব পোকন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, বন্দর নাগরিক ফোরাম এর সদস্য সচিব আব্দুল লতিফ রানা প্রমুখ।