নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

রেলস্টেশন ও প্রিপেইড মিটারসহ না’গঞ্জবাসীর দাবি সরকারের কাছে তুলে ধরা হবে : ডিসি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৬, ৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৬, ৬ আগস্ট ২০২৬

রেলস্টেশন ও প্রিপেইড মিটারসহ না’গঞ্জবাসীর দাবি সরকারের কাছে তুলে ধরা হবে : ডিসি

নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, প্রি-পেইড মিটারের বিষয়টি ডিপিডিসি’র কর্মকর্তার সহিত আলোচনা আমার আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাদেরকে সহনীয় থাকতে বলেছেন এবং আপনাদেরও সহনীয় থাকতে বলেছেন। আপনাদের (আমরা নারায়ণগঞ্জবাসীর) দাবীগুলো আমি প্রধানমন্ত্রীর বরাবরে অতি শীঘ্রই পেশ করবো। বৃহস্পতিবার ৬ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে মেট্রোরেলের নারায়ণগঞ্জ শহরে প্রবেশের বিষয়টি জানতে পেরেছি। রেলস্টেশন, প্রিপেইড মিটার ও নারায়ণগঞ্জ জেলাকে ‘বি’ গ্রেড থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার বিষয়সহ আপনাদের দাবিগুলোর যে যৌক্তিকতা আপনারা তুলে ধরেছেন আমি অবশ্যই আমার কর্তৃপক্ষের সাথে জোরালোভাবে উপস্থাপন করবো। 

মতবিনিময় সভায় আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরেন। 
সাধারণ গৃহস্থলী গ্রাহকদের নানাবিধ দূর্ভোগের হাত থেকে রক্ষা পেতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিতকরণে জেলা প্রশাসকের কার্যকরী পদক্ষেপ গ্রহণ। নারায়ণগঞ্জের উন্নয়ণের স্বার্থে এবং জাতীয় অর্থনীতিতে অবদান বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণির জেলা থেকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীতকরণ। শিল্পনগরী নারায়ণগঞ্জ এর গুরুত্ব বিবেচনায় মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ। 

শহরের যানজট নিরসনে নারায়ণগঞ্জের রেলষ্টেশন পর্যন্ত জরুরী ভিত্তিতে উড়াল রেলপথ নির্মাণ করা এবং বিদ্যমান নারায়ণগঞ্জ রেলষ্টেশন প্রান্ত থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করা। হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি প্রয়োজনীয় সংস্কার পূর্বক আধুনিক সুবিধা সম্বলিত দু’টি পর্যটন কেন্দ্র বির্নিমাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশনা প্রদান করা। 

আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান মাসুম, সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি কুতুব উদ্দিন আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা (কমান্ডার নারায়ণগঞ্জ সদর উপজেলা), হাজী রমজানুল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, বন্দর উন্নয়ন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা, মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সহ সম্পাদক পপি রাণী সরকার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন