নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

১৪নং ওয়ার্ডে ৭০০জনকে বস্ত্র ও ১২পূজা মন্ডপে অনুদান দিলেন দিদার

উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা চাইলেন জাকির খান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৪, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৬, ১৪ অক্টোবর ২০২৬

উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা চাইলেন জাকির খান

অন্যান্য বছর থেকে এবার শারদীয় দূর্গাপূজা নারায়ণগঞ্জের সব স্থানে উৎসব মুখর করার জন্য সবার সহযোগিতা চাই। শারদীয় দুর্গাপূজা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

এ সময় তিনি আরো বলেন, দিদার খন্দকারকে ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সমর্থন দিয়ে গেলাম।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জান্নাত কনভেনশন হলে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে বস্ত্র ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
নারায়ণগঞ্জ মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকারের উদ্যোগে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান, পপি রানি সরকার সহ অন্যান্যরা।
 
নারায়ণগঞ্জ মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার বলেছেন, কিছু দিন পরই শারদীয় দূর্গোৎসব। সেই উপলক্ষে সাত শত মানুষের পাশে দাড়ানো চেষ্টা করেছি। ওয়ার্ডে ১২টি পূজামন্ডপে আর্থিক সহযোগিতা করে পাশে থাকার অব্যাহত বজায় রেখেছি। আমাদের প্রিয় মানুষ জাকির খান আপনাদের সামনে দাড়িয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন।
 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির বলেছেন, বিএনপির সরকার গঠনে প্রথম শারদীয় দূর্গোৎসব হতে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।
 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান বলেছেন, দিদার খন্দকার এই ১৪নং ওয়ার্ডে  কাউন্সিলর নির্বাচন করবে। তিনি বিগত সময় থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করে গেছেন। ঈদ, শারদীয় দূর্গোৎসবে ও ওয়ার্ডে সাধারণ মানুষের চাহিদা পূরণ করেছেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন