নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

নগরীতে বিদেশি পিস্তল ও মাদকসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০০, ১৫ অক্টোবর ২০২৬

নগরীতে বিদেশি পিস্তল ও মাদকসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নগরীতে বিদেশী পিস্তল ও মাদকসহ এমদাদুল হক (২৭) ও জিহাদ (২৪) নামে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শহরের দুই নম্বর রেলগেইট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও হেরোইন এবং জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।    

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ভোরবেলা তারা শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয় এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে।

তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, হেরোইন ও জব্দ করা হয় মোটরসাইকেল। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন