নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

পরিবেশ দূষণের অভিযোগে ‘জাগরণ ডাইং’ এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:২৮, ৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩১, ১২ জানুয়ারি ২০২৬

পরিবেশ দূষণের অভিযোগে ‘জাগরণ ডাইং’ এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণের অভিযোগে জালকুড়িতে ‘জাগরণ ডাইং’ নামে একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এতে জেলা পুলিশ, ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন