শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪০, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:২১, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন ও র্যাব-১১’র যৌথ অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রয়ের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হলো- ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মেসার্স সেলিনা ট্রেডার্স। সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
সংবাদ বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ ও সিদ্ধিরগঞ্জের মেসার্স সেলিনা ট্রেডাস দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রয় করে আসছিল। এমন অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালালে তারা কেউ কেনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমান আদালতে মেসার্স শরিফুল এন্টারপ্রাইকে ৭ হাজার ও মেসার্স সেলিনা ট্রেডাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে।