নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে

জালকুড়ি প্রবাসী তহবিল গ্রুপের ঈদসামগ্রী বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জালকুড়ি প্রবাসী তহবিল গ্রুপের ঈদসামগ্রী বিতরণ

পবিত্র ঈদু-উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র ২শত মানুষের মাঝে নগদ অর্থ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জালকুড়ি প্রবাসী তহবিল গ্রুপ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দক্ষিনপাড়া মান্নান সাহেব রোডস্থ কাঠ বাগানে এ নগদ অর্থ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সমাজের অবহেলিত ও দুঃখী মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে দিল জালকুড়ি প্রবাসী তহবিল গ্রুপ।

উল্লেখ্য, প্রতি বছরই অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছে জালকুড়ি প্রবাসী তহবিল গ্রুপ । এবারও তারা ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদপণ্য ও ইফতার বিতরণ করেছেন। 

নাজমুল হাসান ও মোহাম্মদ শোয়েবের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আলালউদ্দিন প্রধান, মনির হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, আলাউদ্দিন আলুন, আমজাদ হোসেন ও শামীম আহাম্মেদ প্রমূখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন