শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১:০০, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:২৭, ১৩ জুলাই ২০২৬
মানবিক সহায়তার অংশ হিসেবে দুই অসহায় নারীকে আর্থিক অনুদান দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।
রবিবার (১২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে মোট ২ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব অসহায় দুই নারীর হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। সেই লক্ষ্যেই মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারা জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দুই অসহায় নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।
মানবিক সহায়তার এ কার্যক্রম ইতোমধ্যে এলাকায় প্রশংসা ও আলোচনার সৃষ্টি করেছে।