নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপির কর্মী অসুস্থ কামালের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৪, ২৭ এপ্রিল ২০২৬

বিএনপির কর্মী অসুস্থ কামালের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

বিএনপি’র দুঃসময়ের কর্মী ব্রেন টিউমারে আক্রান্ত অসুস্থ কামাল হোসেনের পাশে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।

‎‎সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সস্তাপুরের বাসায় গিয়ে সেই অনুদানের অর্থ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং বিএনপি নেতা মজিবুর রহমান তার হাতে চিকিৎসার অর্থ তুলে দেন। 

‎‎অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে কামাল হোসেন বলেন, কঠিন এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের প্রতি কৃতজ্ঞ। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং ফাউন্ডেশনের কল্যাণ কামনা করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন