নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অসুস্থ ছাত্রদল নেতা হানিফের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৪, ২২ আগস্ট ২০২৬

অসুস্থ ছাত্রদল নেতা হানিফের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

অসুস্থ নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হানিফ হাওলাদারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে অসুস্থ ছাত্রদল নেতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

‎‎শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের নতুন আইলপাড়ায় হানিফ হাওলাদারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

‎পরে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার নগদ অর্থ হানিফ হাওলাদারের হাতে তুলে দেওয়া হয়।

‎‎এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব সবসময় অসহায় মানুষ ও দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সেই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রদল নেতা হানিফ হাওলাদারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। আমরাও তার পাশে আছি। ইনশাআল্লাহ, সব ধরনের সহযোগিতা নিয়ে আমাদের দলীয় কর্মী হানিফ হাওলাদারের পাশে থাকব।”

‎‎এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল ও শেখ মোহাম্মদ আপু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সিফাত, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জয়, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু, সহ-সভাপতি কাওসার সরকার ও ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ, সহ-সাধারণ সম্পাদক মো. সিয়াম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশুর রহমান রাহত, সহ-দপ্তর সম্পাদক আহমেদ জয় এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন হৃদয়সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন