নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৮, ৩১ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

বন্দরে  ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। গ্রেপ্তাররা  হলো- সোহেল (২২) বন্দর খানবাড়ী রাসেল কাজী ভাড়াটিয়া মানিক মিয়ার ছেলে ও একই এলাকার মৃত পারভেজ খানের ছেলে আসিফ খান (২৮)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা মামলা রুজু করেছে। শনিবার (২২ আগস্ট)  ভোরে বন্দর থানার বারইপাড়াস্থ মুকুল স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন