শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিন (২৭), মো. মেহেদী হাসান (২১) ও মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)।
পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা শাখার ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল গোদনাইল নয়াপাড়ায় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবুর বাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন, মেহেদী হাসান ও রফিকুল ইসলাম বাবুকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মো. শাহিনের (২৭) বাবার নাম মো. মুছা মিয়া এবং মায়ের নাম মোসা. শাহিদা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার গিরদাইন এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি উত্তরপাড়া এলাকায় (নবার আলীর নাতী) বসবাস করেন।
আরেক মাদক কারবারি মো. মেহেদী হাসানের (২১) বাবার নাম মো. জসিম উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার বাসিন্দা।
অন্যদিকে মো. রফিকুল ইসলাম বাবুর (৪৮) বাবার নাম মৃত ফজলুল হক। তিনিও সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।