শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে ৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকাসহ সেতেরা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
ধৃত নারী মাদক ব্যবসায়ী সেতেরা বেগম বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার শহিদ মেকারের স্ত্রী। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
ধৃতকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করছে পুলিশ। এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর থানার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ ধৃত নারী মাদক ব্যবসায়ী বসত বাড়ী থেকে উল্লেখিত ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।